1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

এবার চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৭ Time View

বরিশাল অফিস।। 

ঢাকা থেকে চরমোনাই মাহফিলে রিজার্ভ করে নিয়ে আসা বরিশাল-ঢাকা নৌরুটের বিলাসবহুল কীর্তনখোলা-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল ’২৬) রাত আনুমানিক ৮টার পর লঞ্চের ৩২৫ নম্বর কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, তিন দিনব্যাপী ফাল্গুনী মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি ভাড়া করে চরমোনাইয়ে নিয়ে আসা হয়। লঞ্চটি মাহফিল সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা ছিল। রাত ৮টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় লঞ্চের অন্যান্য স্টাফরা আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। কেবিনে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কেবিনের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেলেও বাইরে আগুন ছড়াতে পারেনি।

চরমোনাই মাহফিলের আয়োজকরা জানান, চরমোনাই ঘাটে বিলাসবহুল আরও অনেক লঞ্চ নোঙর করা রয়েছে। প্রত্যেকটি লঞ্চেই হাজার হাজার যাত্রী রাত্রিযাপন করেন। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য সকল লঞ্চ কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ