1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জে ভোটকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা উল হুসনা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

বাবুগঞ্জে ভোটকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা উল হুসনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৩২৭ Time View

রাসেল কবির // নরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

সোমবার (০৫ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং আসন্ন গণভোট বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করতে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পরিদর্শনকালে ইউএনও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের চলমান ও বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জাহাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়গুলো খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও আসমা উল হুসনা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ