1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩১৬ Time View

নিজস্ব প্রতিবেদক //  প্রবাসে থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করে অনুমোদন পেয়েছেন বরিশাল বিভাগের ছয় জেলার ৮৬ হাজার ৭১৬ জন নাগরিক। এদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৮০১ জন। অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছেন ৩৭৫ জন প্রবাসী।

 

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমবার হিসেবে মোটামুটি ভালো সাড়া পেয়েছি। দেশের ইতিহাসের প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা।

 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বরিশাল জেলা থেকে ২৯ হাজার ৪৭৭ জন প্রবাসীর পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৮২৮ জন, নারী সাত হাজার ৬৪৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছেন আরও ১৫৮ জন।

 

ভোলা জেলার মোট ১৪ হাজার ৮২৩ জন প্রবাসীর পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৫৪ জন, নারী এক হাজার ৯৬৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছে আরও ৯৭ জন।

 

পিরোজপুরের ১১ হাজার ৮৩৪ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫৬৯ জন এবং নারী দুই হাজার ২৬৫ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছেন আরও ৪৩ জন।

 

পটুয়াখালীর ১১ হাজার ৭৫৪ জন প্রবাসীর মধ্যে পুরুষ ৯ হাজার ৪১৭ জন ও নারী দুই হাজার ৩৩৭ জনের নিবন্ধন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছে ৫৩ জন।

 

বরগুনা জেলার ১১ হাজার ৩২৭ প্রবাসীর নিবন্ধন শেষ হয়েছে। তাদের মধ্যে পুরুষ আট হাজার ৩৩২ জন এবং নারী দুই হাজার ৯৯৫ জন। অনুমোদনের অপেক্ষায় আরও ৫২ জন।

 

ঝালকাঠির মোট সাত হাজার ৫০১ জন প্রবাসীর পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯১৫ জন এবং এক হাজার ৫৮৬ জন নারী। অনুমোদনের অপেক্ষায় আরও ২৩ জন।

 

এছাড়া ৫৭ হাজার ২৯৩ জন সরকারি চাকরিজীবী, নির্বাচনি কর্মকর্তা, কারাবন্দি এবং আনসার ও ভিডিপি সদস্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হয়েছেন। এর মধ্যে কারাবন্দি ৩৪৬, আনসার ও ভিডিপি ৭৫৪, নির্বাচনি কর্মকর্তা ১২ হাজার ৪৭৭ এবং সরকারি চাকরিজীবী ৪৩ হাজার ৭১৬ জন।

 

কোন আসনে কত নিবন্ধন

 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে চার হাজার ৫১৬ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে পাঁচ হাজার ১০৯ জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) থেকে চার হাজার ৬৭২ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) থেকে চার হাজার ৪৭৮ জন, বরিশাল-৫ (সদর) থেকে ছয় হাজার ৭৩৭ জন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে তিন হাজার ৮৮৬ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

 

এর আগে গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি রাত ১২টায় নির্ধারিত সময়ের মধ্যে শুধু বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন তারা। এদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী এবং দেশের কারাবন্দি, নির্বাচন কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও আনসার ও ভিডিপি সদস্যদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

 

নির্বাচন কমিশন জানায়, এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বরত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে পাঠানো ব্যালটে ভোট দেওয়া শেষে নির্ধারিত ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ