1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// পবিত্র ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের গোলপার বাজিৎখা জামে মসজিদের উদ্যোগে তালিমি জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি আয়োজিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি ও নবীপ্রেমিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ।

 

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুস শাকুর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পাতারহাট দারুসসুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার মুদীর হাফেজ হযরত মাওলানা নেয়ামতুল্লাহ। এছাড়া হযরত মাওলানা মিজানুর রহমানও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ -এর জীবন, আদর্শ, সুন্নাহ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী  সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার মধ্যেই রয়েছে কল্যাণ।

 

আলোচনায় নবীজির প্রতি ভালোবাসার পাশাপাশি তাঁর উত্তম চরিত্র, সত্যবাদিতা, দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ