1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সালিশ করতে গিয়ে মা ও ছেলেকে মারধর, ইউপি সদস্যের বিরুদ্ধে ও অভিযোগ। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

সালিশ করতে গিয়ে মা ও ছেলেকে মারধর, ইউপি সদস্যের বিরুদ্ধে ও অভিযোগ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ Time View

নিউজ ডেস্ক।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে এক সালিশি বৈঠকে মা ও ছেলেকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। বর্তমানে আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন সিকদার ও তার স্ত্রীর মধ্যকার পারিবারিক কলহ মীমাংসার জন্য একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ভুক্তভোগী সখিনা বেগম অভিযোগ করেন, বৈঠক চলাকালীন কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউপি সদস্য আবু বকর সিদ্দিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে সিদ্দিক চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন। এসময় মাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
‎পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “ওই পরিবারটি মাদকের সাথে জড়িত। তাই আমি ওদের ইচ্ছামতো মেরে আহত করেছি।” আইন হাতে তুলে নেওয়ার অধিকার আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি দম্ভোক্তি প্রকাশ করে বলেন, “ওরা যা পারে আমার বিরুদ্ধে করুক।”
‎ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে থানার দায়িত্ব প্রাপ্ত তদন্ত ওসি দীপঙ্করের সাথে আলাপ করলে সে জানায় ঘটনাটি মোবাইল ফোনের মধ্যে জানতে পেরেছি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ