1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৫ Time View

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা নুরেরাব্বি নাইম এবং পরিচালনা করেন সৈয়দ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সাইফুল্লাহ, মাওলানা আমানুল্লাহ বাকের, মাওলানা আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা বিল্লাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মাস্টার মামুন অর রশীদ, মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ