
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। আজ বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজ রাহি আইনজীবীর মাধ্যমে আপোষের শর্তে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক আপোষের শর্তে ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন।
আরজি থেকে জানা গেছে, ২০২৫ সালের ৭ আগস্ট রাহির সাথে পুস্পিতার বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে পুস্পিতার কাছে যৌতুক দাবি করা হয় ও এ নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এরপরে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে পুস্পিতাকে নির্যাতন করেন রাহি। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি জিডি করেন পুস্পিতা।
আরজিতে আরও বলা হয়েছে, গত ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে গাড়ি কেনার জন্য আবারও ৫০ লাখ টাকা দাবি করেন রাহী। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়া হয়।
Leave a Reply