
মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার পাতারহাট বন্দরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় পাতারহাট বন্দরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন,উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু প্রমুখ।
সমাবেশে মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
Leave a Reply