
বার্তা পরিবেশক কাজিরহাট : মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ২ নম্বর লতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য প্রার্থী মো. আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য।
স্থানীয়দের একটি অংশের দাবি, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং অতীতের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতার কারণে নির্বাচনে আবুল কালাম খান আলোচনায় রয়েছেন। বিশেষ করে গরিব-দুঃখী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে তাঁকে নিয়ে প্রচার-প্রচারণা চলছে।
স্থানীয় কয়েকজন ভোটারের ভাষ্য, অতীতে তিনি দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনেও তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে জনগণই তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।
নির্বাচন প্রসঙ্গে মো. আবুল কালাম খান বলেন, “আমি অতীতেও ৪ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবারও এলাকাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাঁদের কল্যাণে কাজ করে যাব। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে আবারও ওয়ার্ডের সেবা করতে চাই।”
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা ক্রমেই বাড়ছে।
Leave a Reply