1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, পরিবেশ দূষণের শঙ্কা মেহেন্দিগঞ্জে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২০ মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়া শহরে দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবসংলগ্ন ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে। বাংলাটিভি লাইভ

 

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে। তিনি কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করায় পরিবারের সদস্যরা কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

 

অভিযুক্ত কিশোরের নাম ইমন। তিনি শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে এবং স্থানীয় সানআপ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

 

 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্কুলে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করে দুপুরে বাড়িতে ফেরেন জাকিয়া। বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে এসে কালো শার্ট পরা ইমন ধারালো ছুরি দিয়ে তাঁকে একাধিকবার আঘাত করেন। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

জাকিয়ার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ইমন বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। কোচিংয়ে পড়ার সময় থেকেই এই বিরক্ত করার ঘটনা শুরু হয়। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য তা বন্ধ ছিল। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।

 

 

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে নানাভাবে বিরক্ত করতেন। বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানানোর পর কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। কিন্তু সোমবার স্কুল থেকে ফিরে বাসার গেটে অপেক্ষা করার সময় তাঁর মেয়ের ওপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

 

জাকিয়ার বাবা জাকারিয়া হোসেনও অভিযোগ করেন, স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছিল। শেষ পর্যন্ত এমন সহিংস হামলার শিকার হতে হবে, তা তাঁরা কল্পনাও করেননি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন জাকারিয়ার সহকর্মীরা। এ ঘটনায় তাঁরাও উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান।

 

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, জাকিয়া তাঁদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। সে ব্যাচের সেরা দশজনের মধ্যে রয়েছে। শিক্ষার্থী হিসেবে তার আচরণও অত্যন্ত ভালো। এ ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে ওই শিক্ষার্থী হাসপাতালে আসে। চিকিৎসকেরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

 

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে।

 

তিনি আরও জানান, অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। দ্রুত তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওসি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ