1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, পরিবেশ দূষণের শঙ্কা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বরিশালে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, পরিবেশ দূষণের শঙ্কা মেহেন্দিগঞ্জে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২০ মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজিরহাটে ১৩ ইটভাটার ১১টিই অবৈধ, পরিবেশ দূষণের শঙ্কা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

রাসেল কবির :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পাঁচটি ইউনিয়নে থাকা ১৩টি ইটভাটার মধ্যে ১১টিই অবৈধ বলে জানা গেছে। নিবন্ধন নবায়ন না থাকাসহ বিভিন্ন কারণে এসব ইটভাটা অবৈধ হিসেবে চিহ্নিত হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা ও নোটিশ উপেক্ষা করে নতুন মৌসুমে ভাটা চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। এতে পরিবেশদূষণ, কৃষিজমির উর্বরতা নষ্ট এবং জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কার্যকর তদারকি ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরহাট থানার লতা, বিদ্যানন্দনপুর, ভাসানচর, আন্দারমানিক ও আদর্শনগর ইউনিয়নে এসব ইটভাটা অবস্থিত। এর মধ্যে লতা ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় চারটি, আন্দারমানিক ইউনিয়নে চারটি, ভাসানচর ইউনিয়নে দুটি, বিদ্যানন্দনপুর ইউনিয়নে দুটি এবং আদর্শনগর ইউনিয়নে একটি ইটভাটা রয়েছে।

সরেজমিনে বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা গেছে, কোথাও ইট তৈরির কাজ শুরু হয়েছে, আবার কোথাও ভাটা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানি প্রস্তুত রাখা হয়েছে। কয়েকটি ভাটায় ইট পোড়ানোর জন্য গাছের গুঁড়ি ও কাঠ মজুত করতেও দেখা গেছে। এখন শুধু চুল্লিতে আগুন দেওয়ার অপেক্ষা। প্রশাসনের পক্ষ থেকে ভাটা পরিচালনা না করার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট মালিকরা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাজিরহাট থানার পাঁচটি ইউনিয়নে মোট ইটভাটার সংখ্যা ১৩টি। এর মধ্যে ১১টিই অবৈধ। ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইটভাটাগুলোর আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। এসব ভাটায় ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ভাটা চালু হলে নির্গত ধোঁয়া ও বায়ুদূষণের কারণে আশপাশের মানুষের স্বাস্থ্য এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি ভাটাকে জরিমানা করার পাশাপাশি কিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে কিছু ভাটার মালিকের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে জরিমানা বা কার্যকর ব্যবস্থা ছাড়াই অভিযান শেষ করা হয়েছে। এমন ঘটনা গত দুই বছর ধরে চলমান রয়েছে বলেও অভিযোগ তাঁদের। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অভিযান পরিচালনাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই অনেক ইটভাটায় আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়। ফলে বারবার অভিযান পরিচালনা করা হলেও অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না।

অভিযানের পরও কীভাবে অবৈধ ইটভাটাগুলো আবার চালু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, শুধু নামমাত্র অভিযান নয়, অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইন প্রয়োগ, অর্থদণ্ড, কারাদণ্ড এবং অবৈধ স্থাপনা বন্ধের ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিবেশদূষণ রোধ, কৃষিজমি রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কাজিরহাটের ১১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা এবং নিয়মিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ