1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বেদে সম্প্রদায়ের ওপর হামলা, আহত ৫, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে একইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম

মেহেন্দিগঞ্জে বেদে সম্প্রদায়ের ওপর হামলা, আহত ৫, প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫০১ Time View

বিশেষ প্রতিনিধি // মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে বেবাইজ্জার খালে দ্রুত গতিতে ট্রলার চালানোর প্রতিবাদ করায় বেদে সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৫ জন বেদে আহত হয়েছেন। আহতেরা হলেন– শরিফ সরদার (২২), শাহেব আলী (২৫), বারেক সরদার (৫০), নিজাম সরদার (১৮), আছিয়া বেগম (৩৮)। তাঁদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবাই দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বেদেপল্লির বাসিন্দা। আহতদের অভিযোগ তাদের উপর হামলা করেছে দক্ষিন উলানিয়ার কবির সরদার, মাইদুল সরদার, বাদশাসহ ১০/১২ জনে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় কালীগঞ্জ ব্রিজের গোড়ায় বেবাইজ্জার খালের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বেদে জোনাব সরদার ও আছিয়া বেগম জানান, কালীগঞ্জ আর লালগঞ্জ এর মধ্যেবর্তী বেবাইজ্জার খালের মধ্যে গড়ে উঠেছে বেদে সম্প্রদায়ের বিশাল আবাসস্থল। যেখানে প্রায় একহাজার বেদে সম্প্রদায়ের বসবাস করে আসছেন। তাদের মধ্যে চার শতাধিক ভোটার রয়েছে। ওই খাল দিয়ে অভিযুক্তরা বেপরোয়া গতিতে ট্রলার চালায়। এর ফলে বেদে সম্প্রদায়ের নৌকায় থাকা ভাত তরকারি এবং তাদের শিশু ছেলে মেয়ে খালের মধ্যে পড়ে যায়। তাদেরকে স্লোভাবে চালানঁর জন্য একাধিকবার অনুরোধ করলেও তারা শুনেননি। উল্টো জেদ করে আরো বেপরোয়া গতিতে ট্রলার চালাতে থাকলে ঘটনার দিন সকালে বেদে সম্প্রদায়ের লোকজন প্রতিবাদ করলে অভিযুক্তরা বিরাট দলবল নিয়ে হামলা চালায়। বেদে সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শুক্রবার বিকালে দক্ষিণ উলানিয়া ইউনিয়নে বেদে সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল করেন। আহত বেদে শরীফ সরদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এ কারণে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বেদে সম্প্রদায়ের সাথে মারামারির সংবাদ পেয়েছি। এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তদন্ত চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ