1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের রাজনীতিতে আ. লীগের জায়গা হবে না: নাহিদ ইসলাম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

বাংলাদেশের রাজনীতিতে আ. লীগের জায়গা হবে না: নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৬২ Time View

নিউজ ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির জায়গা হবে না। আমরা মনে করি, ৫ আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষ রায় দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে দেশে কোনও নির্বাচন হবে না।

সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এনসিপির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে কী ফায়সালা, সরকার ও রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে শহীদ পরিবারগুলো মামলা করেছে। তাদের বিচারের বিষয়ে শহীদ পরিবারগুলোর আকাঙ্ক্ষা কী আমাদের তা বুঝতে হবে।’

তিনি প্রশ্ন রাখেন, বিচার শেষ করে নির্বাচনের পর আরেকটা সরকার ফ্যাসিস্ট ও খুনিদের পুনর্বাসন করবে না এ নিশ্চয়তা কে দেবে?

নাহিদ বলেন, ‘আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা বলবো, এগুলো বলে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। আপনারা বিচার ও সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করুন। সরকারকে বলবো, অবিলম্বে খুনিদের বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুন। কবে কোন প্রক্রিয়ায় বিচার হবে, কোন প্রক্রিয়ায় সংস্কার হবে, তার সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই।’

বর্তমান সংবিধান বাতিল ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমরাই করেছিলাম। উপদেষ্টারা ও সেনাপ্রধান আমাদের কমিটমেন্ট দিয়েছিলেন বিচার ও সংস্কার করবেন। তারা তা ভুলে গেলে অবশ্যই আমরা জবাবদিহি চাইবো।’

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের ভাইদের যারা হত্যা করেছে, আমরা যেন তাদের বিচার করে যেতে পারি। শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে।’

প্রতিক্রিয়া ব্যক্ত করে উত্তরার ছয় বছরের শিশু শহীদ জাবির ইবরাহিমের বাবা বলেন, ‘যারা শহীদ ও আহত হয়েছেন তাদের বিচার আগে হতে হবে। সংস্কার করতে হবে। এর আগে নির্বাচন হবে না।’

সাভারের সাজ্জাদ হোসেনের মা বলেন, ‘আশুলিয়া থানার সামনে আমাদের সন্তানদের পুড়িয়ে হত্যা করেছে খুনিরা। তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন হবে না। শেখ হাসিনা স্বজন হারিয়েছে, কিন্তু সন্তান হারাননি। আমরা সন্তান হারিয়েছি, তাই আমাদের আর্তনাদ তিনি বোঝেননি।’

জুলাই যোদ্ধা আশিক শাহরিয়ার বলেন, ‘খুনিদের বিচারে সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঠান্ডা মাথায় সব করবো। কোনও বিশৃঙ্খলা করবো না।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাহ প্রমুখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ