1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঋণ পরিশোধে ব্যর্থ, জোরপূর্বক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

ঋণ পরিশোধে ব্যর্থ, জোরপূর্বক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফুপুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগীর পরিবার।

 

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও ফুপু জাহানারা। তারা বলেন, টাকা পাব কিন্তু বিয়ের বিষয়টি সত্য নয়। ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ওই শিশুর বাবা তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে ভিকটিমের বাবা এলাকা ছাড়া হয়েছেন।

 

প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা (ফুফু) শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দেন। পরে তারা দু’দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

 

ওই ছাত্রীর মা বলেন, আমাকে না বইলা আমার মেয়েকে শহরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিয়ে দিয়েছে। আমি সবার বিচার চাই। কঠিন বিচার চাই। এ বিষয়ে জানতে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

 

মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ওই শিশু শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় তার প্রতি আমরা নজর রাখছি। পাশাপাশি আইনি প্রক্রিয়ায় আমরা সহায়তা করব। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ