1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন মুফতি ফয়জুল করিম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন মুফতি ফয়জুল করিম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৩৫ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের করা মামলাটি খারিজ হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার বরিশাল সিটি নির্বাচনের আপিল ট্রাইব্যুনালে এ আপিল দায়ের করা হয়।

 

আপিল ট্রাইব্যুনালের বিচারক ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাহান আপিলটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

 

আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব এবং ‘ফ্যাসিস্ট হাসিনার অনুসারী’ প্রধান নির্বাচন কমিশনারের কারণে জনগণ ভোট দিতে পারেনি। ফলে মুফতি ফয়জুল করিমকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ‘ফ্যাসিস্টের পতন’ হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই ন্যায়বিচার পাওয়ার আশায় ১৭ এপ্রিল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়। কিন্তু বিচারক মামলা করতে দেরি হওয়ায় তামাদী আইনে তা খারিজ করেন।

 

তাদের দাবি, তামাদী মওকুফ চেয়ে বিচার চাওয়া হয়েছিল, কিন্তু তা না পেয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তিনি বলেন, ‘এখানে আমরা ন্যায়বিচার পাবো, ইনশা আল্লাহ।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ