1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল মেহেন্দিগঞ্জে সরকারি জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা চায় স্থায়ী বন্দোবস্ত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

বরিশাল মেহেন্দিগঞ্জে সরকারি জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা চায় স্থায়ী বন্দোবস্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৫৬ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের বিভিন্ন অলি- গলি, রাস্তার পাশের সরকারি জমি এবং খাল দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মাঝে উচ্ছেদ আতংক বিরাজ করছে। মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং মেহেন্দিগঞ্জ পৌর কর্তৃপক্ষ চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি জমি দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে জমি ছেড়ে দেওয়ার নোটিশ জারী করেন। এতেই ঐ সকল ব্যবসায়ীদের মাঝে উচ্ছেদ আতংক বিরাজ করছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে পাতারহাট বন্দরের নতুন গরুরহাট সংলগ্ন রাস্তার দুপাশের ব্যবসায়ীদের সাথে আলাপ কালে তাদের এই আতংকের কথা জানা যায়। তারা সাংবাদিকদের জানান, এতোদিন সরকারি জমিতে অবৈধ থাকলেও এখন আর তারা অবৈধ ভাবে থাকতে চায়না। ব্যবসায়ীরা স্থায়ী বন্দোবস্ত চায়। বর্তমানে যারা সরকারি জমিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে,,তাদের লিষ্ট তৈরি করে সরকার এবং পৌরসভার পক্ষ থেকে তাদের নামে যেনো স্থায়ী বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। চা দোকানদার শহীদ জানান, ৬ মাস আগে জনৈক জামাল বেপারীর কাছ থেকে ৩০ হাজার টাকা দিয়ে লোন করে দোকানটি কিনেছে। এখন যদি তাকে এই জমি থেকে উচ্ছেদ করা হয় তাহলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবেনা। তারপক্ষে এডভান্স দিয়ে অন্য কোথায় দোকান রাখা কখনোই সম্ভব হবেনা। এই দোকানটি দিয়ে ৫জনের সংসার কোনো রকম উপায়ে চালিয়ে নিচ্ছেন। ফিড ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন জানান, অনেক চড়াই উতরাই পেরিয়ে ব্যবসাটা একটু রানিং করেছে। এই মুহুর্তে যদি তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়,তাহলে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি। বাড়িতে জটিল রোগে আক্রান্ত বৃদ্ধা মাসহ ৬ সদস্যের পরিবারের ভরনপোষণ সামান্য এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই চলতেছে। প্রতিমাসে তার মায়ের ঔষধ লাগে ৫ হাজার টাকা উপরে। এই অবস্থায় সরকার এবং তার প্রতিনিধিরা যেনো তাদের প্রতি একটু মানবিক হন। তারা যেকোনো শর্তে তাদের ভোগদখলে থাকা সরকারি জমি বন্দোবস্ত নিতে আগ্রহ প্রকাশ করেন। অপরদিকে বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর চৌধুরী শরীফা নাসরিনের স্বামী মোঃ শামীম হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, আমার রেকর্ডি সম্পত্তির মাথায় কিছু সরকারি সম্পত্তি থাকতে পারে। সরকার যদি আমাকে সেই জমি বন্দোবস্ত দেয়, তাহলে আমি নিতে আগ্রহী আছি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, সরকারি জমি দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে আরো ১ দিন সময় দেওয়া হয়েছে মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। নির্ধারিত সময় শেষে আমরা উচ্ছেদ অভিযান চালাবো।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ