1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেন্দিগঞ্জে হাজিরহাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা আছে ফেনীতে বিএনপির দুগ্রুপের বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণ দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৭৫ Time View

রাজধানীর ওয়ারী ধোলাইখাল এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে ধোলাইখাল জোড়পুল লেনের বাসায় এই ঘটনা ঘটে।

 

 

অচেতন অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের ধারণা, বিদ্যুতের প্লাগে হাত দেয়ায় সেখান থেকে বিদ্যুতায়িত হয়েছিল জান্নাত।

 

হাসপাতালে মৃত জান্নাতের নানী নাসরিন বেগম জানান, নিজেদের বাড়ির নিচ তলায় থাকে জান্নাতের ৪ ভাইবোন সহ বাবা-মা। তার বাবা মো. সুমন ওয়ার্কশপে কাজ করেন। সন্ধ্যায় কাজে ছিলেন তিনি। এ সময় বাসায় ভাইবোনদের সাথে খেলছিল জান্নাত। তখন বিদ্যুৎ ছিল না। খাটের ওপর বসে ফ্রিজের সংযোগ দেয়া বিদ্যুতের প্লাগের পাশে খেলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে খাট থেকে নিচে পড়ে যায় জান্নাত। সঙ্গে সঙ্গে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান,

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ