1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে তাবলিগে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

বরিশালে তাবলিগে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫২৮ Time View

এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলো মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রবিবার (২৫ মে) সন্ধ্যায় মরহুমের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের মরদেহ দাফন করা হয়েছে। মৃত কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো।

 

বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিলো সবার বড়।

 

তার (নাহিয়ান) মামা সাংবাদিক কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে গত শনিবার (২৪ মে) নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়। কাজী রনি আরও জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের সাথীদের সাথে ছিলো কাজী নাহিয়ান।

 

রবিবার (২৫ মে) যোহর নামাজের পূর্বে কয়েকজন সাথীদের সাথে পাশ্ববর্তী নদীতে গোসল করতে যায় নাহিয়ান। এসময় সাতার না জানা নাহিয়ান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। ওইদিন সন্ধ্যার পর মৃত কাজী নাহিয়ানের মরদেহ তার শিক্ষা প্রতিষ্ঠান টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসলে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের আর্তনাতে ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে।

 

পরে সেখানে জানাজা শেষে কাজী নাহিয়ানের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালের বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ