1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গভীর রাতে বরিশাল নগর ভবনে অস্থিরতা, আটকে রাখা হয় ৪ শ্রমিককে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গভীর রাতে বরিশাল নগর ভবনে অস্থিরতা, আটকে রাখা হয় ৪ শ্রমিককে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৫১ Time View

৮ দিনের বেতন কম দেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত বরিশাল নগর ভবনে বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রতিবাদকারী চার শ্রমিককে নগর ভবনে আটকে রাখা হয়েছিল। এতে ক্ষিপ্ত অন্যা শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ করেন।

 

পরে সমঝোতা হলে আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়। বেতন নিয়ে অসন্তোষের কারণে পরিচ্ছন্নতা শ্রমিকেরা বুধবার সন্ধ্যার পর নগরে ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছিলেন। সমঝোতার পর গভীর রাতে কাজে যোগ দেন তাঁরা। জানা গেছে, শ্রমিকেরা মাসের ৩০ দিন কাজ করেন।

 

তাঁদের সরকারি বিধি অনুযাযী ২২ দিনের বেতন দেওয়া হয়। সাপ্তাহিক ২ দিন ছুটি হিসাবে গণ্য হয়। বুধবার ২২ দিনের বেতন দেওয়া হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কয়েকজন শ্রমিক উত্তেজিত হলে কর্মকর্তারা চারজনকে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। তাঁদের পুলিশে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা গিয়ে বিক্ষোভ করেন। এতে রাত দেড়টা পর্যন্ত নগর ভবনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল।

 

পরে চারজনকে ছেড়ে দেওয়া হলে শ্রমিকেরা নগরে ময়লা অপসারণ কাজ শুরু করেন। সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ জানান, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি নেই। ৩০ দিনই তাঁরা কাজ করেন। তাঁদের বেতন দেওয়া হয় ২২ দিনের। এর প্রতিবাদ জানাতে বুধবার রাত ১০টার দিকে তাঁরা নগর ভবনে যান। তাঁদের ৪ জনকে দোতলার একটি কক্ষে আটকে রাখা হয়েছিল।

 

খবর পেয়ে অন্য শ্রমিকেরা এসে প্রতিবাদ জানিয়েছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি পরিপত্র অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের বেতন দেওয়া হয়। চারজন শ্রমিক চাকরি নিয়ম অমান্য করে নগর ভবনে হট্টগোল করেছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছিল।

 

পরে ছেড়ে দেওয়া হয়েছে। জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, দৈনিক মজুরি কর্মচারী নীতিমালায় শ্রমিকেরা ২২ দিনের বেতন পাবেন। আগামী মাসে পরিষদের সাধারণ সভায় শ্রমিকদের রোটেশনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তা ছাড়া নতুন মজুরি অনুযায়ী জুলাই মাস থেকে শ্রমিকেরা ১৬ হাজার টাকা বেতন পাবেন। এখন পাচ্ছেন ১২ হাজার টাকা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ