1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ঈদের দিন মর্মান্তিকভাবে কলেজ ছাত্রের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২০ মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেন্দিগঞ্জে হাজিরহাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা আছে ফেনীতে বিএনপির দুগ্রুপের বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণ

বরিশালে ঈদের দিন মর্মান্তিকভাবে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৯৯ Time View

অনলাইন ডেক্স // কোরবানি ঈদের দিন রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুয়েল হাওলাদার (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে জয়শ্রী সাজু পাম্প সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অন্তরা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল হাওলাদার প্রাণ হারান। তার সঙ্গে থাকা অপর এক আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

নিহত জুয়েল হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শুকুর হাওলাদার এবং মাতার নাম নারগিস বেগম।

 

ঈদের খুশির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ