1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁনপুর ইউনিয়নে নদীভাঙ্গন রোধে করণীয় নিয়ে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁনপুর ইউনিয়নে নদীভাঙ্গন রোধে করণীয় নিয়ে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৪৫ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে নদীভাঙ্গন রোধে করণীয় নির্ধারণে এক জরুরি আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকায় চাঁনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঢালীর হাটে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও স্থানীয় জনগণ ও ঢালী পরিবার ।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মেঘনা ও তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে চাঁনপুর ইউনিয়নের একাধিক গ্রাম চরম হুমকির মুখে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীভাঙনের কারণে শত শত পরিবার জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল এডভোকেট এম হেলাল উদ্দিন । তিনি বলেন, “নদীভাঙ্গন রোধে সচিবালয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আশা করি অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করবে। তিনি আরো বলেন আপনারা সবাই নদী ভাঙ্গন রোধে আল্লাহর কাছে দোয়া চান যাতে করে আল্লাহ আমাদের কে ক্ষমা করে নদী ভাঙ্গন বন্ধ করে আমাদের বাবা দাদার ভিটে মাটি রক্ষা করে।

 

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় , শিক্ষক, ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবার ও সাধারণ সমাজের লোকজন । বক্তারা বলেন, স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়ন ছাড়া চাঁনপুর ইউনিয়নের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।

 

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরিশেষে স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ