1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিভাগে সংরক্ষণ করা হলো ১ লাখ ৮০ হাজার চামড়া - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

বরিশাল বিভাগে সংরক্ষণ করা হলো ১ লাখ ৮০ হাজার চামড়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৩৯ Time View

বরিশাল বিভাগের ৬ জেলার মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে এ বছর কোরবানির ১ লাখ ৮০ হাজার ৫১৮টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

 

এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৬৯৩টি এবং ছাগলের চামড়ার সংখ্যা ১৩ হাজার ৮২৫টি। বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

 

বিভাগটির জেলাগুলোর মধ্যে বরিশালের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩৪ হাজার ২৩২টি গরু ও মহিষ এবং ৫ হাজার ২১০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ২০ হাজার ১৮৯ পিস গরু ও মহিষ এবং ১ হাজার ৬৫৭টি ছাগলের চামড়া। জেলাটিতে গরু ও মহিষের ৫৪ হাজার ৪২১টি এবং ছাগলের ৬ হাজার ৮৬৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।

 

ঝালকাঠির বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩ হাজার ৭৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ৭৭০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। আর মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৭ হাজার ৭৫২টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৪১টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার ৪৯৭টি গরু ও মহিষ এবং ১ হাজার ৮১১টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

 

পিরোজপুরের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৭ হাজার ৮০০টি গরু ও মহিষ এবং ৩৫০ ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ১৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৭টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১৬ হাজার ৯৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৮৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

 

বরগুনার বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৪ হাজার ৩৫৮টি গরু ও মহিষ এবং ৪৯৯টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৬ হাজার ৬৪২টি গরু ও মহিষ এবং ৯৫৬টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

 

ভোলার বিভিন্ন আড়ত, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ১৭ হাজার ২০০ গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ১৮ হাজার ৫৪৪টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩০০ ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

 

পটুয়াখালীর বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ২৭ হাজার ১৪৯টি গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ৮৯৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৭ হাজার ৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ