1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশালে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫১৪ Time View

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠী গ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ কাজলাকাঠী গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের পুত্র সুজন হাওলাদার, রুবেল হাওলাদার ও সজল হাওলাদার এবং মৃত সেকান্দার খানের পুত্র রশিদ খানসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে আরও জানা যায়, কাজলাকাঠী গ্রামের ভুক্তভোগী ওই নারী বিবাহের পর স্বামীর সঙ্গে ঘর-সংসার না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন।

 

প্রতিবেশী সুজন হাওলাদার বিভিন্ন সময়ে ওই নারীর বাবার বাড়িতে আসত এবং তাকে বিবাহের প্রলোভন দেখাত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সুজন তাকে বিবাহের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি সময়ে ভুক্তভোগী ওই নারীর পরিবারের সবাই তার মামার বাড়িতে বেড়াতে গেলে, রাতে বাড়িতে কেউ না থাকায় তিনি একাই বাবার ঘরে অবস্থান করছিলেন।

 

ওই রাতেই রাত ১১টার দিকে সুজন বসতঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারীর মা জানান, “আমার স্বামী ঢাকায় বসবাস করেন। আমি আমার এই মেয়েকে নিয়েই ঘরে থাকি। আমাদের ঘরে কোনো পুরুষ সদস্য নেই। আমাদের অসহায় দেখে প্রতিবেশী সুজন আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন আমরা মামলা করায় আসামিরা আমাদের হুমকি দিচ্ছে।

 

  1. বলছে, মামলা তুলে না নিলে আমাদের ‘দেখিয়ে’ দেবে। এমন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ভুক্তভোগী পরিবার আসামিদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ