1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম হত্যাকাণ্ড: ডোবায় অর্ধগলিত লাশ উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

কাজিরহাটে অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম হত্যাকাণ্ড: ডোবায় অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৮১ Time View

জয়নগর প্রতিনিধি // বরিশালের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম (১৩) নিখোঁজের ১৮ দিন পর ডোবা থেকে উদ্ধার হয়েছে তার অর্ধগলিত লাশের খণ্ডিত অংশ।

 

মরিয়ম স্থানীয় কাঠমিস্ত্রি কবির হাওলাদারের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, ৭ জুলাই ২০২৫, রোজ সোমবার সকাল ৯টায় স্কুলের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। পরীক্ষা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ির পথে রওনা হলেও আর ফিরে আসেনি।

 

মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও সন্ধান না মেলায় পরদিন, ৮ জুলাই ২০২৫ তারিখে মরিয়মের বাবা কবির হাওলাদার কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (নং: ২৯০) করেন।

 

এরপর দীর্ঘ ১৮ দিন অতিবাহিত হলেও পাওয়া যায়নি কোনো খোঁজ। অবশেষে ২৫ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় মিলন খান নামের এক ব্যক্তি ফোন করে কবির হাওলাদারকে জানান, মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশের একটি ডোবায় একটি অজ্ঞাত লাশের অংশ ভেসে উঠেছে।

 

সংবাদ পেয়ে মরিয়মের বাবা, মা ও পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান এবং অর্ধগলিত একটি পায়ের অংশ, বুক ও পেটের অংশবিশেষ দেখতে পান। ঘটনাস্থলে থাকা সবুজ রঙের স্কুল ড্রেস, কালো কোমর বন্ধনী ও স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।

 

খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরিয়মের পরিবারও মনে করে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ৭ জুলাই দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২৫ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটের মধ্যে কোনো এক সময় মরিয়মকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে এবং লাশ গুমের উদ্দেশ্যে পরিত্যক্ত টিনের ঘরের পাশে ডোবায় ফেলে রাখে।

 

এ ঘটনায় নিহত মরিয়মের বাবা কবির হাওলাদার বাদী হয়ে ২৫ জুলাই ২০২৫ তারিখে কাজিরহাট থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং: ১৪/২০২৫)।

 

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তদন্ত শুরু করেছি এবং দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এলাকাজুড়ে চরম শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ