1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎতে বজ্রপাত, ৫ঘন্টা পর বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, জেল-হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই যুবক কারাগারে পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮০ Time View

ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব।

 

তিনি ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আমিনুল ইসলাম নোমানী এশারের নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা তার চিৎকার শুনে সেখানে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত দেহ মাটিতে পরে থাকতে দেখেন।

 

পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আমিনুল ইসলামের স্ত্রী তজুমদ্দিনে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়াশোনা করার কারণে আজ তিনি বাসায় একাই ছিলেন। মাওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

 

অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তার বাড়িতে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছিলেন। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, কেন কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কী কারণে এ ঘটনা ঘটেছে।

 

তবে তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে। এমন পৈচাশিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে রাত সাড়ে ১০টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো। এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে।

 

তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে রোববার (০৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ