1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৬৭ Time View

বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে উপস্থিতরা কৌশলে পালিয়ে যান।

 

পরে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলামকে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, ‘মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এরপর বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেন।

 

বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং তাদের পরামর্শে জিডি করেছি।’ তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার পর জাজিরা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে কঠোর নজরদারি চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ