1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে জেলেদের হামলায় এনডিসি-এসিল্যান্ডসহ আহত ১০ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

বরিশালে জেলেদের হামলায় এনডিসি-এসিল্যান্ডসহ আহত ১০

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০১ Time View

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা, এনডিসি, এসিল্যান্ড ও কোস্টগার্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ভোলার চর সীমানায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। মৎস্য কর্মকর্তারা জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলায় অভিযান শেষে মেঘনা নদীর ভোলার চর সীমানায় এলে অতর্কিত হামলা হয়।

 

ইট ও লাঠির আঘাতে স্পিডবোট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযানের সময় আটক হয়েছেন ২৭ জন জেলে।

 

এ তথ্য নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য কর্মকর্তাগণ আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ