1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪৪ Time View

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপ করার ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বুধবার (১২ নভেম্বর) মধ্য রাতে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ একজন তার হাতে থাকা কোনো কিছুতে অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে আগুন স্মৃতিস্তম্ভের নিচের অংশে জ্বলতে শুরু করে। এ সময় ভিডিওতে কেউ একজন বলেন, দে। আর এরপরই অন্য একজন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নি নিক্ষেপ করেন। এরপর চল চল বলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেবো না।

 

 

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ