1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৬ Time View

অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেছেন, ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

 

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

আগের মতন যেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন। তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এ কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। ‎ ‎উদ্বোধনকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে।

 

এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ‎ ‎বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খা নদীর উপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সেতু নির্মাণ হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মেঘনা পাড়ের মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এবং মেহেন্দিগঞ্জের পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করতে পারবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ