1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট থানা প্রেসক্লাবে মতবিনিময় ৭ দিনে ৮ বার হুমকির অভিযোগ এনসিপি প্রার্থী আবু সাঈদ মুসার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

কাজিরহাট থানা প্রেসক্লাবে মতবিনিময় ৭ দিনে ৮ বার হুমকির অভিযোগ এনসিপি প্রার্থী আবু সাঈদ মুসার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৮ Time View

রাসেল কবির //  বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজিরহাট) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মুসা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে কাজিরহাট থানা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় আবু সাঈদ মুসা বলেন, নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাটকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। সাধারণ গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথাও জানান।

 

তিনি বলেন, মেহেন্দিগঞ্জ একটি নদীভাঙন কবলিত এলাকা। নির্বাচিত হলে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকার অসমাপ্ত রাস্তাঘাটসহ জনসাধারণের সুবিধার্থে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। জেলেদের জন্য সহায়তা ও সহযোগিতার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

 

মতবিনিময় সভায় আবু সাঈদ মুসা আরও অভিযোগ করেন, তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গত এক সপ্তাহে তাকে অন্তত ৮ বার হুমকি দেওয়া হয়েছে।

 

এসময় তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে সারাদেশে ১২৫টি আসনে প্রার্থী নির্ধারণ করেছে এবং দলটি এককভাবেই নির্বাচনী মাঠে থাকবে।

 

মতবিনিময় সভায় কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ