1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘বিজয়ের ৫৪ বছর’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বিজয় র‍্যালি আগামী ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

র‍্যালিটি মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এতে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের কথা রয়েছে।

 

বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ এহসাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরবেন বলে আয়োজকরা জানান।

 

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। বিজয় র‍্যালিকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বিজয় দিবসের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ