1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২০ মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেন্দিগঞ্জে হাজিরহাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা আছে ফেনীতে বিএনপির দুগ্রুপের বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩১ Time View

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে আজ সোমবার সকালে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক আ. ছালাম খান।

 

সভায় অন্যান্যের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক মিশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবদুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।

 

সভায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

 

সভা শেষে মোনাজাতে পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ