1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়ে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়ে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০২ Time View

মাগুরা–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে শ্রীপুরের টেঙ্গাখালি এলাকায় তাকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিঞার পুত্র। দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

এ সময় তিনি জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মাগুরা–১ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার দাবি, সে সময় জনগণের সমর্থন পেলেও ফল ঘোষণায় নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি এবং তার পরিবার নির্যাতিত। বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

এ বিষয়ে মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সদর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ