1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০৯ Time View

বিএসটিআই নির্দেশনা অমান্য, পোড়া তেলে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণসহ নানা অভিযোগে বরিশাল নগরীর দুটি রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত। রবিবার বিকেল ৪টায় নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ নামের দুইটি রেস্তোরাঁয় বিএসটিআই লাইসেন্সের শর্ত না মানা, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

 

এসব অপরাধে প্রতিটি রেস্তোরাঁকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম না করার জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএনএফএ), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিস সদস্যলসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা গোলাম রাব্বি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

 

খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের নাজির কামরুল হাসান জানান, জনস্বার্থে ও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন খাবার প্রতিষ্ঠানে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ