1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

মহান বিজয় দিবসে আগামীকাল ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন অতিথির সৌজন্য সাক্ষাৎ উপলক্ষ্যে বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকগণ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠু ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামীকাল ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত যানবাহন চালক ও ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

যান চলাচল সংক্রান্ত নির্দেশনা :

১. আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

২. মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।

 

৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

 

৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে (আসা-যাওয়া) চলাচল করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।

 

৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করবে না।

 

৬. জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

উল্লিখিত অনুষ্ঠান চলাকালীন যান চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ