1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আদর্শ নগর ইউনিয়নে আবু সাঈদ মুসার গণসংযোগ হিজলা-মেহেন্দীগঞ্জের ভাগ্যবদলের অঙ্গীকার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

আদর্শ নগর ইউনিয়নে আবু সাঈদ মুসার গণসংযোগ হিজলা-মেহেন্দীগঞ্জের ভাগ্যবদলের অঙ্গীকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ Time View

মোঃ জুনায়েত হোসেন,লতা ইউনিয়ন প্রতিনিধি // শহর-নগর অলি গলি, জিতবে এবার শাপলা কলি—এই প্রত্যয়কে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মুসা আদর্শ নগর (জয়নগর) ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় সাধারণ মানুষের ভালোবাসা ও সাড়ায় তিনি এলাকার সার্বিক উন্নয়নে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী বক্তব্যে আবু সাঈদ মুসা বলেন, বর্তমান সময়টা তরুণ-তরুণীদের। ছাত্র সমাজ আজ দেশটাকে সামনে এগিয়ে নিতে চায়। আপনারা যদি এই ছাত্র সমাজকে সুযোগ করে দেন, তারা দেশের জন্য নতুন কিছু করে দেখাতে পারবে।

 

বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও তারুণ্যের শক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ আজ এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ দেশের ছাত্র সমাজ মেধা ও শ্রম দিয়ে রাষ্ট্রকে সংস্কার করতে চায়। আমরা পদের জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে এসেছি।

 

জয়নগর ইউনিয়নের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তিনি নদীভাঙনকে প্রধান সমস্যা উল্লেখ করে বলেন, বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে। নির্বাচিত হলে নদীভাঙন স্থায়ীভাবে রোধ করাই হবে আমার প্রথম কাজ।

 

এ ছাড়া তিনি কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের অধিকার রক্ষা ও বিশেষ ভাতা প্রদান, আধুনিক মাছ ধরার সরঞ্জাম সরবরাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দেন।

 

আবু সাঈদ মুসা আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ২৪ দফা ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে গণভোট ও রাষ্ট্রীয় মৌলিক সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন।

 

সবশেষে তিনি বলেন, জয়নগর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থাকতে চাই। আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়নের চাবিকাঠি হতে পারে।

 

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ