1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক হলেন আলী আকবর - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক হলেন আলী আকবর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ Time View

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৬ সেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃতিসন্তান মোঃ আলী আকবর।

 

মোঃ আলী আকবরের শৈশব ও কৈশোর কেটেছে নিজ গ্রাম চাঁনপুরেই। তাঁর শিক্ষা জীবনের সূচনা হয় চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে চাঁনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি পাতারহাট আর.সি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি ঢাকা মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

 

ছাত্রজীবনের শুরু থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী আলী আকবর সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে বর্তমানে মহানগর পর্যায়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

সংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একজন সমাজসচেতন যুবক হিসেবেও পরিচিত। তিনি উওরায় অবস্থিত ইহসানুল উম্মাহ তাহফিজ মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শিক্ষা ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 

তার এই দায়িত্বপ্রাপ্তিতে নিজ এলাকা চাঁনপুর ইউনিয়নসহ মেহেন্দিগঞ্জ উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ