1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ট্রলারডুবি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ট্রলারডুবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩২৩ Time View

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি কাঠের ট্রলার ডুবে গেছে। তবে এ সময় ট্রলারের মাঝিসহ সাতজন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

 

ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়।

 

পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন। ক্ষতিগ্রস্ত ট্রলারের মাঝি মো. বিল্লাল হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের ট্রলারটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়।

 

এতে ট্ররারটির একপাশ ফেঁটে যায় এবং পরবর্তীতে বোটটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।

 

ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ গলে পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ