1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কাজিরহাট বাজার সংলগ্ন ধানের শীষের মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৮৫ Time View

রাসেল কবির, স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজিরহাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান কাজিরহাট বাজার সংলগ্ন ২নং লতা ইউনিয়নে এক উঠান বৈঠকে অংশ নিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৭টায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম লাবু, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক নলি জামাল হোসেন, ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি কালাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, বিএনপি নেতা বাহাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির, মুলাদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লাও উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান নির্বাচনী বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কাজিরহাট থানার সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজিব আহসান আরও বলেন, “আমি নির্বাচিত হলে কাজিরহাট থানাকে উপজেলায় রূপান্তরের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” তিনি উপস্থিত জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠক শেষে প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগ চালান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ