1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশাল অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে জনজীবন দূর্বিসহ, চাহিদার ৪০ ভাগে নেমে এসেছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৯ Time View

সাধারণ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে বরিশাল অঞ্চল জুড়ে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করছে। গত সপ্তাহধিকালের চাহিদার ৩৫ভাগ বিদ্যুৎ ঘাটতি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ৬০ ভাগে উন্নীত হয়েছে। এমনকি ইতোপূর্বে সান্ধ্যপীক আওয়ারের বিদ্যুৎ ঘাটতি বৃহস্পতিবার শেষরাত থেকে শুরু করে দিনভরই অব্যাহত থাকার পরে সূর্যাস্তের সাথে সম্প্রতিককালের ভয়াবহ রূপ ধারণ করেছে।

 

পিডিবি, ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর একাধিক সূত্রের মতে, সান্ধ্যপীক আওয়ারে বরিশাল অঞ্চলে প্রায় ৭শ মোগায়াট চাহিদার বিপরিতে গত সপ্তাহাধিককাল ধরে সাড়ে ৪শ থেকে ৫শ মেগাওয়াটের মত সরবারহ থাকলেও বৃহস্পতিবার দিনভরই সরবারহ ছিল চাহিদার ৪৫ ভাগের মত ।

 

কিন্তু সান্ধ্য পীক আওয়ারে তা ৪০ ভাগে হ্রাস করা হয়েছে। একাধিক সূত্রের মতে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মোওয়টের ১টি ইউনিট ছাড়াও পাশ্ববর্তি ‘আরএনসিএল’র সাড়ে ৬শ মেগাওয়াটের দুটি ইউনিটই কয়লার অভাবে এখন বন্ধ। ফলে এ অঞ্চল থেকে জাতীয় গ্রীডে বিদ্যুতের যোগান হ্রাসের সাথে সেখান থেকেও বরিশাল অঞ্চলে চাহিদা মাফিক বিদ্যুৎ দেয়া হচ্ছে না।

 

ফলে সম্প্রতিককালের নজিরবিহীন এ বিদ্যুৎ সংকটে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের ভোগান্তি যেমনি বর্ণনার বাইরে, তেমনি শিল্প উৎপাদনেও ধ্বস নামছে। ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিও ভয়াবহ খারাপ। দিন-রাত লোডসেডিং’এ জনজীবন ক্রমশ দূর্বিসহ হয়ে ওঠার পাশাপাশি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও বিরূপ প্রভাব পড়ার আশংকা বাড়ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ