1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিজলায় ইমাম–মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির প্রার্থী রাজিব আহসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৫৬৬ Time View

বার্তা পরিবেশক কাজিরহাট // আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসন (হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাট) এলাকায় ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসান।

সোমবার সকাল ১১টায় হিজলা উপজেলার কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন। সভায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিকতা এবং জনকল্যাণমুখী রাজনীতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্যে রাজিব আহসান বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যায়বিচার, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাট এলাকাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ