1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪০৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের জনগুরুত্বপূর্ণ রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে ব্রিজের দু’পাশের রাস্তা ভাঙাচোরা ও খানা-খন্দে পরিণত হলেও দেখার যেন কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির আশপাশে রয়েছে উপজেলা ভূমি অফিস, তহশিল অফিস, কাঠপট্টি বাজার, জামে মসজিদ, সরকারি মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঘিরে প্রতিদিন শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করছেন।

কিন্তু ব্রিজের দুই পাশের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন বৃদ্ধ ও নারী যাত্রীরাও।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা ও বিভিন্ন কাজে মানুষের চলাচল আরও বাড়বে। এমন অবস্থায় দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ