1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আব্দুর রহিমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে পুলিশ ও ডিবি সদস্যরা।

জানা গেছে, বুধবার (২১ মে ২০২৬) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ধানমন্ডি-৩২ এ একটি মিছিল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও সোবহানবাগ মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মিছিলের প্রস্তুতি নেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মিছিল শুরু করার আগ মুহূর্তে ধানমন্ডি থানা পুলিশ ও ডিবির একটি টিম ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় এস. এম. আব্দুর রহিমসহ আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক নেতাকর্মীদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ধানমন্ডি-৩২ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েত ও মিছিলকে কেন্দ্র করে একাধিকবার পুলিশি অভিযান ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর আগেও ধানমন্ডি-৩২ এ মিছিল বা ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছিল।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ