1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনায় সাতদিনে ১২৮ জেলে আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

মেঘনায় সাতদিনে ১২৮ জেলে আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞার সাতদিনে মেঘনা নদীর ইলিশের অভ্যায়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশালের হিজলা উপজেলা থেকে ১২৮ জন জেলেকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-নিষেধাজ্ঞার শুরু থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা ও নৌ-পুলিশের সদস্যদের নিয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

 

এরমধ্যে গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর ভোর পর্যন্ত সাতদিনে মেঘনার নদীর হিজলা উপজেলা থেকে ১২৮ জন জেলকে আটক করা হয়েছে। সর্বশেষ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৩৬ জন অসাধু জেলেকে আটক করা হয়।

 

সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন-আটক জেলেদের মধ্যে ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ২১ জনকে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এছাড়াও হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদারের পরিচালিত মোবাইল কোর্টে ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোহাম্মদ আলম বলেন-সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মেঘনা নদীর হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর অসাধু জেলেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালায়। এতে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্ট গার্ডের পাঁচজন সদস্য আহত হয়। হামলার সাথে জড়িত সাত জেলেকে তাৎক্ষনিক অভিযানিক দল আটক করেন। ওই হামলার পর আরো কঠোর অবস্থান নিয়ে অভিযানিক দল নদীতে অভিযান পরিচালনা করছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ