1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে চা-বিস্কুট খাইয়ে জামাইকে হ/ত্যা, শ্বশুর পলাতক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

বরিশালে চা-বিস্কুট খাইয়ে জামাইকে হ/ত্যা, শ্বশুর পলাতক

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ Time View

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে।

 

নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (৪০)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত শ্বশুরের নাম শান্তি চন্দ্রশীল (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুর বাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে সেই অর্থ ও গয়না ফেরত চান। সেখানে শ্বশুর শান্তি চন্দ্রশীল প্রথমে তাকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন।

 

কিছুক্ষণ পর শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শান্তি চন্দ্রশীল মাটিকাটার কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনার পর শান্তি চন্দ্রশীল, তার মেয়ে মনিকা ও পরিবারের অন্য সদস্যরা ঘর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

 

পরে তাকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ