1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ডা’কা’ত সন্দেহে গ্রেফতার ৬ যাত্রীর মুক্তি চেয়ে মানববন্ধন। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 10, 2026, 9:26 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

বরিশালে ডা’কা’ত সন্দেহে গ্রেফতার ৬ যাত্রীর মুক্তি চেয়ে মানববন্ধন।

  • প্রকাশের সময় : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 343 Time View

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে ডাকাত সন্দেহে গ্রেফতার ৬ ব্যক্তিকে ট্রলারের যাত্রী দাবি করে তাদের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তৃতা দেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান শেখ, আবু তালেব কাজী, নূর নবী ফকির, মিন্টু মৃধা। আবু তালেব কাজী বলেন, গত ১৯ মার্চ রাত ১০টায় মেহেন্দিগঞ্জের ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে মাছের ট্রলার ডাকাতি করছিল ভোলার জলদস্যুরা।

 

তখন এলাকাবাসীর ডাকচিৎকারে এগিয়ে আসে টহলরত নৌবাহিনীর সদস্যরা। একই সময়ে তেঁতুলিয়া নদীর শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়া ঘাটের উদ্দেশ্যে ৩০ জনের মতো যাত্রী নিয়ে ট্রলার ছাড়েন আনোয়ার মাঝি। যাত্রীবাহী ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে ডাকাত সন্দেহে তখন নিরীহ ৬ যাত্রীকে ধরে নিয়ে যায় নৌবাহিনী ও কোস্টগার্ড।

 

ফলে ডাকাত সন্দেহে গ্রেফতার হওয়া মামুন মোল্লা, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার, মো. জুয়েল শেখ, আনোয়ার হোসেনসহ আরও একজন যাত্রী ভোলা কারাগারে দুর্বিসহ দিন কাটাচ্ছে। পাশাপাশি তাদের পরিবার চরম দুর্ভোগে অর্থসংকটে দিন কাটাচ্ছে। তাই অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ বলেন, ওই এলাকায় নিয়মিত ডাকাতির খবরে আমরা অভিযান পরিচালনা করি।

 

তখন ৮ থেকে ১০টি ট্রলার আমাদের ওপর হামলা করে। এ সময় একটি ট্রলার থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ