1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ৫টি ইউনিয়নে অবৈধ ড্রেজার প্রশাসন নিরব - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

কাজিরহাটে ৫টি ইউনিয়নে অবৈধ ড্রেজার প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

স্টাফ রিপোর্টার //  সরকারি নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বালু খেকো মহলেরা।প্রশাসনের ভূমিকা নিরব। সূত্রে জানা গেছে বরিশালের কাজিরহাট থানা লতা, বিদ্যানন্দনপুর, ভাসানচর, আদর্শ নগর ও আন্দারমানিক ইউনিয়নের বিভিন্ন পাড়ায় মহল্লায় দেখা যায় ড্রেজারের পাইপ বসিয়ে বালু বিক্রি করছে। ৫ টি ইউনিয়নে নদ নদী থেকে যার ফলশ্রুতে নদী ভাঙ্গন। স্থানীয়দের অভিযোগ রয়েছে নদী ভাঙ্গন ঠেকাতে হলে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ড্রেজার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধ্বংস করে দিতে হবে। সূত্রে আরও জানাগেছে থানা অন্তর্গত অবৈধ ড্রেজার মালিক প্রশাসন কে সালামির মাধ্যমে ম্যানেজ প্রক্রিয়া করে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে অবৈধ ড্রেজার মালিকেরা। প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে নদ-নদী থেকে বালু উত্তোলন করে জাহাজ ভর্তি করে অন্যত্র নিয়ে বিক্রি করে। অপরদিকে নদ নদী থেকে সরাসরি কোপা বসিয়ে পাইপের মাধ্যমে বালু দূর দূরান্তে পৌঁছায়। স্থানীয় সুশীল সমাজের লোকজন অভিযোগ তুলে বলেন অবৈধ ড্রেজার পরিচালনা নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যথা নেই। প্রশাসন শুধু সেলামির অপেক্ষায় বসে থাকে। ১৫নং আদর্শ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদারের সাথে কথা হলে তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে ঘটনা সততা স্বীকার করে বলে আমি তাদেরকে কখনো আশ্রয় দেইনি এবং দেব না। বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম মীরের সাথে কথা হলে তিনি জানায় কাজিরহাট এলাকায় যে পরিমাণে অবৈধ ড্রেজার চালাচ্ছে আমি মনে করি উপজেলা কর্তৃপক্ষ অভিযান পরিচালনার মাধ্যমে ধ্বংস করা সম্ভব বলে মনে করি। কাজিহাটথানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানায়, এ পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি। অবৈধ ড্রেজার পরিচালনা মালিক পক্ষের নিকট থেকে কোন প্রকার সেলামি নিচ্ছি না এবং কারো কাছে দাবিও করি নাই। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিস মোহাম্মদ রিয়াজুল ইসলাম এর মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ