1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৬ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়।

 

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম তালুকদার, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি রিয়াজ শাহিন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার।

 

এছাড়াও মিছিলে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ