1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
একমাত্র স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল, ভোগান্তি মেহেন্দিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের আশ্বাস! মেহেন্দিগঞ্জে ২ স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ মেহেন্দিগঞ্জে মৎস্য অফিসের অভিযানিক দলের ওপর হামলা: মামলা দায়ের, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ! মেঘনার করাল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় উলানিয়ার ৮ গ্রাম মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ

বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৮ Time View

আগামী শিক্ষাবর্ষের বই আগেভাগে পৌছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের এখনো ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিকের প্রায় শতভাগ বই পৌঁছে গেছে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন-জেলায় প্রাক প্রাথমিকে চাহিদা ছিলো ৯৩ হাজার ৫৮০টি বই যা শতভাগ ইতমধ্যে পৌঁছে গেছে। ১ম,২য় ও তৃতীয় শ্রেণীর (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ৩৮ হাজার ৭১২ টি বই। যার মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে। প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। ৪র্থ ও ৫ম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ২৭ ৪৭৬টি বই। যার মধ্য থেকে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে।

 

যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ ভাগ। ১ম,২য় ও ৩য় শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ৪ হাজার ৮০ টি এবং ৪র্থ ও ৫ম শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ২ হাজার ৬০৮টি বই। যা শতভাগ ইতিমধ্যে পৌছে গেছে। শুধুমাত্র তৃতীয় শ্রেণির খৃষ্ট্রান ধর্মের বই এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

জেলা শিক্ষা অফিসার বলেন-সামান্য কিছু বইয়ের ঘাটতি আছে যা উল্লেখ করার মত নয়। তাও কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ