1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজীরহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত ইসলামী শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 11, 2026, 6:25 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক কাজিরহাটের ভাসানচরে চেয়ারম্যান পদে আমির হোসেন আকনকে দেখতে চায় এলাকাবাসী পাতারহাট বন্দরের রাজলক্ষী হল সংলগ্ন ব্রিজের দুই পারের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ বরিশালে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোট এর নতুন কমিটি গঠন।।

কাজীরহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত ইসলামী শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান

  • প্রকাশের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 116 Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্তর্গত আসলি সন্তোষপুর ৫ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম খানের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে বক্তারা দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরহাট থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবুল হোসাইন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বাংলাদেশের মহান সংসদ ভবনকে একটি ‘ইসলামিক সংসদ ভবন’ হিসেবে দেখতে চাই। বর্তমানে দেশ সুদ, ঘুষ, মাদক, দুর্নীতি ও অশ্লীলতায় ছেয়ে গেছে। এই অবক্ষয় থেকে মুক্তি পেতে এবং একটি সমৃদ্ধ ইসলামী বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীর পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এবারের নির্বাচন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, কোনো বাধা থাকবে না। তবে কেউ ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের হযরত ওমর (রা.)-এর মতো সাহসী হতে হবে।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজিরহাট থানা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী কখনো মানুষের ক্ষতি করে না। আমরা অতীতেও মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের সেবা করার একটি সুযোগ দিন—আপনাদের একটি ভোটই হতে পারে দেশের উন্নয়নের চাবিকাঠি।”

 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা ওহিদুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির সঙ্গে কোনো আপস করে না। রাষ্ট্রীয় সম্পদকে আমরা আমানত মনে করি এবং তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”

 

পরিশেষে সভাপতি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এ সময় কাজিরহাট থানার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দও তাদের মতামত তুলে ধরেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ